ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ভোলায় কালবৈশাখী ঝড়ে লঞ্চ ও ভলগেট ডুবেছে

দ্বীপ জেলা ভোলার সর্বদক্ষিণে চরফ্যাশন উপজেলার দ্বীপ ইউনিয়ন ঢালচর হঠাৎ কালবৈশাখী ঝড়ে ঘাটে অবস্থান নেয়া একটি লঞ্চ ডুবে যায়।


শনিবার (১৭ এপ্রিল) সকালে ঝড়ো বাতাসে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। লঞ্চটি সকালে ঢালচর থেকে চরফ্যাশনের কচ্ছপিয়া ঘাটে যাওয়ার কথা ছিলো।


ঢালচর পুলিশ ফাঁড়ির (আইসি) নজরুল ইসলাম জানায়, শনিবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ে ঘাটে বাঁধা লঞ্চটি ডুবে যায়। ধারনা করা হচ্ছে প্রায় ২০ লাখ টার মালামালের ক্ষয় ক্ষতি হয়েছে।


ঢালচর ইউনিয়র আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য কাউছার ফরাজী জানায়, ডুবে যাওয়ায় এই লঞ্চটি ঢালচর ইউনিয়নের সাথে চরফ্যাশন উপজেলার যোগাযোগ রক্ষার এক মাত্র বাহন।


লঞ্চের মালিক মো. আজিজ ঢালচরের মানুষের সুবিধার্থে দীর্ঘ কয়েক বছর ধরে ঢালচর থেকে চরফ্যাশনের কচ্ছপিয়া ঘাটে যাত্রী ও মালামালে আনা নেওয়া করে আসছিলো। এদিকে, ভোলার মেঘনা নদীতে ঝড়ে কবলে পরে পাথরবাহী ভলগেট ডুবে যায়। পাথরগুলো ভোলার মেঘনানদী ভাঙ্গর রোধে ব্লকের কাজে ব্যবহার করার জন্য আনা হচ্ছিল। ইলিশা ফেরিঘাটের নৌ-পুলিশ ইনচার্জ সুজন চন্দ্র পাল জানায়, কিশোরগঞ্জে থেকে এমভি জেআরবি নামের একটি ভলগেট পাথর নিয়ে ভোলার জোড়খাল এলাকায় কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে নিখোঁজ হয়ে যায়। তবে এই ঘটনায় কোন হতাহতর খবর পাওয়া যায়নি। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑